পৃষ্ঠাসমূহ

Sunil Gangopadhyay লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sunil Gangopadhyay লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫

'Neerar pashe tinti chaya' by Sunil Gangopadhyay


নীরার পাশে তিনটি ছায়া 

– সুনীল গঙ্গোপাধ্যায়


নীরা এবং নীরার পাশে তিনটি ছায়া   
আমি ধনুকে তীর জুড়েছি, ছায়া তবুও এত বেহায়া  
পাশ ছাড়ে না
বার ছিলা সমুদ্যত, হানবো তীর ঝড়ের মতো–  
নীরা দু’হাত তুলে বললো, ‘মা নিষাদ!  
ওরা আমার বিষম চেনা!’  
ঘূর্ণি ধুলোর সঙ্গে ওড়ে আমার বুক চাপা বিষাদ–  
লঘু প্রকোপে হাসলো নীরা, সঙ্গে ছায়া-অভিমানীরা
ফেরানো তীর দৃষ্টি ছুঁয়ে মিলিয়ে গেল  
নীরা জানে না!

'Kotha ache' by Sunil Gangopadhyay

কথা আছে 

– সুনীল গঙ্গোপাধ্যায়


বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু
আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে
পুরোনো পত্রিকা
প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে
দুটি পা-ই ঢাকা
এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি
ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু
মসৃণ নগ্নতা
বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়
কারা ফিরে আসে
বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।
আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী
দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট
অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না
আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম
ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,
সময় ভিখারী হয়ে ঘোরে
অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে।